শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার জাঙ্গালিয়ায় লাকধনাবি বাংলা পাওয়ার প্লান্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৬

2016_02_25_18_08_15_8JRVvbQezli7hBJ0dS3WP982qh8DqN_original SnapShot(20)
স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া এলাকায় শ্রীলঙ্কান মালিকানাধীন লাকধনাবি বাংলা পাওয়ার প্লান্ট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহষ্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়ায় লাকধনাবি বাংলা পাওয়ার প্লান্ট লিমিটেড এর এই প্লান্টটি উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি, জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, বিদ্যুৎ বিভাগসহ সরকারের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

পাওয়ার প্লান্ট সূত্রে জানা যায়, ৫২ দশমিক ০২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্লান্টটির নির্মান কাজ শুরু হয় ২০১৪ সালের ২৯ ফেব্রুয়ারি। এক বছরের মধ্যে নির্মানকাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই নির্মান কাজ সম্পন্ন হয়। প্লান্টটি তৈরী করতে ৪২৫ কোটি টাকা ব্যয় হয়েছে। ফার্নেস ওয়েল ব্যবহার করে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর থেকে প্লান্টটি বিদ্যুৎ উৎপাদন করে আসছে। আগামী ১৫ বছর এই প্লান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ ১৩২ কেভি জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি