রবিবার,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনা পৌরসভার মেয়র প্যানেল হলেন কাজী জাফর উল্লাহ আজাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৬

Kazi Azad copy
চান্দিনা প্রতিনিধিঃ
৩০ ডিসেম্বর চান্দিনা পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়ে পৌর পরিষদের প্যানেল মেয়র হয়েছেন সাংবাদিক কাজী জাফর উল্লাহ আজাদ।
১৪ ফেব্রুয়ারী নব নির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণের পর ২২ ফেব্রুয়ারী বিশেষ সভায় প্যানেল মেয়র-২ এবং সংস্থাপন ও অর্থ স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হন তিনি। সাংবাদিক কাজী জাফর উল্লাহ আজাদ চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর। তিনি চান্দিনা কাজী বাড়ির মরহুম কাজী জহিরুল ইসলাম এর ছেলে। সাংগঠনিক ভাবে তিনি উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও চান্দিনা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক। পৌরসভার ৫নং ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে তিনি সকলের সহযোগিতা চান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি