শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নাশকতা চালানোর প্রস্তুতি ঢাকাসহ বিভাগীয় শহরে আস্তানা গড়ছে শিবির


নাশকতা চালানোর প্রস্তুতি ঢাকাসহ বিভাগীয় শহরে আস্তানা গড়ছে শিবির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৬

download-214
ডেস্ক রিপোর্টঃ

সংঘবদ্ধ হচ্ছে জামায়াত-শিবির। আবারও নাশকতা চালানোর প্রস্তুতি নিতে তারা রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে আস্তানা গড়েছে।

ওইসব আস্তানায় মজুদ করা হচ্ছে ছোট আগ্নেয়াস্ত্র, চাপাতি, ককটেলসহ নানা ধরনের জিহাদী বই। গত মঙ্গলবার মিরপুর ও রমনা থেকে গ্রেফতারকৃত শিবির ক্যাডাররা এ তথ্য দেয় পুলিশকে।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি ভূইয়া মাহাবুব জানান, মিরপুর থেকে গ্রেফতারকৃত ঢাকা কলেজ শাখার দুই শিবির ক্যাডারের কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মধ্য পীরেরবাগের বাসা থেকে উদ্ধারকৃত ককটেল নাশকতার জন্যই মজুদ করেছিল। তারা সময় সুযোগ মতো তা ব্যবহার করতো।

পুলিশের একটি সূত্র বলেছে, রাজধানীতে এ ধরনের কমপক্ষে একডজন শিবিরের আস্তানা রয়েছে। প্রতিটি আস্তানায়ই নাশকতা চালানোর মতো পর্যাপ্ত বিস্ফোরক রয়েছে। তারা পরিকল্পনা নিচ্ছে যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্ত মীর কাসেম আলী ও এটিএম আজাহার আলীর রায়ের পরপরই দেশজুড়ে ব্যাপক নাশকতা চালানোর। এ লক্ষ্যে তারা দেশের প্রতিটি বিভাগ ও জেলা শহরে জড়ো হওয়ার চেষ্টা চালাচ্ছে। কিছু কিছু এলাকা যেমনÑ রাজশাহী, চট্টগ্রাম, বগুড়াসহ আনুমানিক ১০ জেলায় তারা সংঘবদ্ধ। ওইসব এলাকায় তাদের আস্তানায় নাশকতা চালানোর মতো পর্যাপ্ত বিস্ফোরক দ্রব্য মজুদ রয়েছে। পাশপাশি বড় ধরনের নাশকতা চালানোর জন্য আনসারুল্লাহ বাংলাটিম এবং জেএমবির সামরিক শাখার প্রধানদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছেÑ এমন সংবাদের ভিত্তিতে মধ্য পীরেরবাগের এই বাসায় অভিযান চালায় মিরপুর থানা পুলিশ। এ বাসাটি ৬ মাস আগে ভাড়া নেন শেওড়াপাড়া শিবির শাখার সভাপতি আলি হোসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তবে উদ্ধার করা হয় ৫৫টি ককটেল, ৪ শতাধিক জিহাদী বই, একটি চাপাতি, বোমা তৈরির সরঞ্জাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি