স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী ) রাত ৮ টা ২০ মিনিটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। রাত সাড়ে ৯ টায় চান্দিনা ও কুমিল্লা থেকে আগত দুটি ফায়ার সার্ভিসের গাড়ি প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন জানান, নগদ এক লক্ষ টাকা, ঘরের আসবাবপত্রসহ তিনটি ঘর পুড়ে গেছে।
দেবপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক আসাদ উজ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইমতিয়াজ আহমেদ জিতু
০১৬৭৬-৩২৭৫০৪


















































