শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভিডিও কনফারেন্সে কুমিল্লার প্রশাসন ও সাংসদদের কথা শুনলেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৬

12744489_972114332866716_3573681261387422256_n
ইমতিয়াজ আহমেদ জিতুঃ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লার সাংসদ ও জেলা প্রশাসকের কথা শুনেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি মহানগরীর জাঙ্গালিয়া এলাকায় শ্রীলঙ্কান মালিকানাধীন লাকধনাবি বাংলা পাওয়ার প্লান্ট উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বৃহষ্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টা ৪০ মিনিটে জেলা প্রশাসন সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি ও জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন, করেও যাচ্ছেন। ভিশন ২০২১, ২০৩০ ও ২০৪১ স্বপ্ন আপনি বাস্তবায়ন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি বলেন, আপনি বাঙ্গালী জাতিকে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্ন বাস্তবায়ন করেছেন।
জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল বলেন, কুমিল্লার ৮০% মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।  ৫২ দশমিক ০২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্লান্টটি আপনি উদ্বোধন করেছেন। কুমিল্লাবাসি আপনার কাছে কৃতজ্ঞ।
প্রধানমন্ত্রী তিনজনের কথা শুনে সবাইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে, ৫২ দশমিক ০২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্লান্টটির নির্মান কাজ শুরু হয়  ২০১৪ সালের ২৯ ফেব্রুয়ারি। এক বছরের মধ্যে নির্মানকাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই নির্মান কাজ সম্পন্ন হয়। প্লান্টটি তৈরী করতে ৪২৫ কোটি টাকা ব্যয় হয়েছে। ফার্নেস ওয়েল ব্যবহার করে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর থেকে প্লান্টটি বিদ্যুৎ উৎপাদন করে আসছে। আগামী ১৫ বছর এই প্লান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ ১৩২ কেভি জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি