রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মার্কিন নাগরিকদের ভ্রমণে ফের সতর্কতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৬

2016_02_25_21_11_13_FnaV6gccvJoydhWwTMnZUWV1sIBl5G_original

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে জারি করা সতর্কতা দ্বিতীয় দফায় হাল নাগাদ করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সতর্কতা হালনাগাদের তথ্য জানানো হয়। আগামী ১ মে পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে বলেও বলা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নতুন নতুন সহিংস আক্রমণের ঘটনা ঘটছে। এতে অনেক প্রাণহানিও ঘটছে। পাশাপাশি অনেক জঙ্গি সংগঠন এই সমস্ত ঘটনার দায়ও স্বীকার করছে। তাই বাংলাদেশে জঙ্গি হামলার কোন পরিকল্পনা উড়িয়ে দেয়া যায় না।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার এ বিষয়ে কঠোর থাকা সত্ত্বেও হামলার ঘটনা ঘটেই চলেছে। এতে বিদেশিদের নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে নতুন করে ভাবতেই হচ্ছে । বিবৃতিতে যেসব স্থানে পশ্চিমাদের সমাগম হয়ে থাকে, ওই সকল স্থানে যাতায়াত কমিয়ে দেয়ার জন্যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রথম দফায় সতর্কতায় চলতি বছরের ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কোন নাগরিক বাংলাদেশ ভ্রমণ করতে পারবে না বলে সতর্কতা জারি করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি