মঙ্গলবার,১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » তামিম ইকবালের প্রতি ফেসবুকে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন তার স্ত্রী


তামিম ইকবালের প্রতি ফেসবুকে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন তার স্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৬

ayesha_tamim-400x248
ডেস্ক রিপোর্টঃ

প্রথমবারের মত বাবা-মা হওয়ার অপেক্ষায় আছেন তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল। জীবনের মহাগুরুত্বপূর্ণ সময়ে তারা ক্ষণ গুনছেন ব্যাংককে। সেখানেই মা হওয়ার প্রাক্কালে এক বার্তা দিলেন আয়েশা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন – তামিম ইকবাল, বাংলাদেশ ও পৃথিবীর বেশির ভাগ অংশের মানুষ তাকে চেনে তার ক্রিকেট প্রতিভার জন্য, তার দারুণ সব ইনিংসের জন্য, নায়কোচিত স্কোরের জন্য। তবে এর বাইরেও এই মানুষরটা এমন কিছু গুণ আছে যা সকলের অজানা। তিনি শুধু দারুণ একজনই স্বামীই নন, খুবই নরম মনের একজন।

বলা যায়, ওই আমাদের পরিবারের মেরুদ-। সবার জন্য ওর ভালবাসা আর ত্যাগ দেখে প্রায়ই আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলি। কেউ যদি তার সাহায্য ও উপদেশের জন্য অপেক্ষা করে, তাহলে তিনি কখনওই নিরাশ হবেন না। আমি প্রতিটা দিন ওর সাথে থাকি আর অবাক হয়ে হয়ে কিভাবে ও এত-শত কাজ এতটা যতœ নিয়ে করে। একজন মায়ের জন্য ও সেরা সন্তান, সেরা বন্ধু, সেরা স্বামী আর ইনশাল্লাহ একটা সন্তানের সেরা বাবা হবে। আশা করি তুমি কখনও বদলে যাবে না। আল্লাহ সব সময় তোমার পাশে থাকুক আর পৃথিবীর সবটুকু সুখ তুমি পাও। অনেক ধন্যবাদ জীবনের এই কঠিন নয়টি মাস পাশে থাকার জন্য! তোমাকে ভালবাসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি