শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ মায়ের অবস্থার অবনতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৬

3281_fire

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর উত্তরায় গ্যাসলাইনে বিস্ফোরণে দুই সন্তানের মৃত্যুর পর দগ্ধ মা সুমাইয়ার অবস্থাও অবনতি হচ্ছে। তবে সুমাইয়ার স্বামী শাহনেওয়াজের (৫০) শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আরেক সন্তান জারিফ ভালো আছে। সুমাইয়ার ভাগনে নাজমুস সাকিব জানান, তার দুই মামাত ভাইয়ের লাশ হাসপাতালের হিমাগারে রাখা আছে। মামী সুমাইয়া বলেছেন, মারা  গেলে তাকে যেন বরিশালে দাফন করা হয়। তারা জানেন না আরও লাশ তাদের দেখতে হবে কি না।

কিভাবে কি করবেন, কিছুই বুঝতে পারছেন না। বেঁচে যাওয়া একমাত্র মামাত ভাই জারিফ বিন নেওয়াজ শারীরিকভাবে অন্যদের চেয়ে ভালো আছে। তবে  সে মানসিকভাবে প্রচ- আঘাত পেয়েছেন।তার কথাবার্তা এলোমেলো। বার্ন ইউনিটের চিকিৎসক মুন্নী মমতাজ বলেন, চারজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। শাহনেওয়াজের শরীরের ৯৫ শতাংশ ও তার স্ত্রীর শরীরের ৯০ শতাংশ পুড়েছে। এদিকে শুক্রবার রাতে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটসহ দূতাবাসের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে এসেছিলেন। তারা দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। গত ২০শে ফেব্রুয়ারি উত্তরায় নতুন ভাড়া করা ফ্ল্যাটে পরিবার নিয়ে ওঠেন মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ। শুক্রবার গ্যাসলাইন বিস্ফোরণে তছনছ হয়ে যায় তার পরিবার। আগুনে দগ্ধ হয়ে মারা গেছে দুই সন্তান সারলিন বিন  নেওয়াজ (১৫) ও ১৪ মাস বয়সী জায়ান বিন নেওয়াজ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি