স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় অবস্থিত নিসা টাওয়ারের দ্বিতীয় তলার রেড রুফ ইন রেস্টুরেন্টে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে ৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন রুবেল (২২), সিয়াম (২৪), আরিফ (২৩), বিল্লাল (২৫), মোস্তফা (২৪) ও ইমরান (২৫) । আহতদের মধ্যে রুবেল ও মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকি ৪ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানান, ফ্রিজ কারিগর ফ্রিজের কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে।
কুমেক হাসপাতালের ব্রাদার দুলাল চন্দ্র সূত্রধর বাংলানিউজকে অগ্নিদগ্ধদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, রেড রুফ ইন রেস্টুরেন্টটি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মহানগর বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর মালিকানাধীন ।


















































