শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে শ্যামলী পরিবহনের বাস উল্টে নিহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৬

Chauddagram Death Pic- 28.02.16

আরিফুর রহমান মজুমদারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে শ্যামলী পরিবহনের একটি বাস উল্টে প্রাণ হারিয়েছে এর তিন যাত্রী। এছাড়া আহত হয়েছেন ১২ জন।

রোববার (ফেব্রুয়ারি ২৮) ভোর সাড়ে চারটার দিকে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের আবুল কালামের ছেলে ফারুক মিয়া (২৯), চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর এলাকার আব্দুল রাজ্জাকের স্ত্রী মুনাজা বেগম (৫৫) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মৃত মেছার আলীর ছেলে সানোয়ার মিয়া (৫০)।

আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ৫ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহত ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আহমেদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসটি  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারের উপর উঠে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করা হয়েছে। মরদেহ তিনটির ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি