মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে স্কুল ছাত্রের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৬

OLYMPUS DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় নিখোঁজ হওয়ার ১৪ ঘন্টা পর মোহাম্মদ হোসেন (৮) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৭ টার দিকে উপজেলার চুনাতি ছোট চাঁদপুর গ্রামের একটি ডোবা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ হোসেন উপজেলার চুনাতি ছোট চাঁদপুর গ্রামের অটো রিক্সাচালক মোহাম্মদ মোস্তফা কামালের ছেলে। মোহাম্মদ হোসেন মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ হোসেন গতকাল ২৭ ফেব্রয়ারী শনিবার দুপুর ৩ টায় বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁেজ পাওয়া যায়নি।

আজ সন্ধ্যায় পাশ্ববর্তী ডোবায় নিখোঁজ ছেলেটির লাশ ভাসঁতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনাস্থলের আশপাশে রক্তাক্ত টিস্যু, বিড়ি-সিগারেট ও দিয়াশলাইসহ মাদক পেয়েছে স্থানীয়রা। এছাড়া নিহত শিশুটি প্যান্ট খোলা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছেলেটির মুখের ভিতরে রক্তের দাগ দেখা গেছে।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামিকাল সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ছেলেটির মৃত্যু কিভাবে হয়েছে , তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

ই-মেইলে ছবি আছে

ইমতিয়াজ আহমেদ জিতু
০১৬৭৬-৩২৭৫০৪



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি