বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অপ্পোয় কচ্ছপ গতি! চায় ১ মিনিট নেয় ১ ঘণ্টা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৬

Oppo_sm_421260775
ডেস্ক রিপোর্টঃ

এই ভিডিওটি দেখুন। এতে দেখা যাচ্ছে অপ্পোর ব্যাটারি চার্জের তেলেসমাতি। স্রেফ গোটা কয়েক টাচেই ব্যাটারি দেখাচ্ছে জিরো। আবার নিজে নিজেই তা হয়ে যাচ্ছে ১০০%। অদ্ভুত! অপ্পোর উপর এতই বিরক্ত যে একজন ব্যবহারকারী তা ইউটিউবে এভাবেই ছেড়ে দিয়েছেন।

আর আপনি যদি অপ্পো কমিউনিটিতে ঢোকেন পাবেন হাজারো অভিযোগ। যেমন: একজন ব্যবহারকারী বলছেন, ওয়াইফাই রাউটার ব্যবহার করতে গিয়ে তার অপ্পো অথেনটিকেশন পাচ্ছে না। পাসওয়ার্ড নিচ্ছে কিন্তু আইপি অ্যাড্রেস নিচ্ছে না।

আরেকজনের আকুতি! সাহায্য করো! আমার অপ্পো সেভেন-এ কোনওভাবেই ওয়াইফাই খুলছে না ব্লুটুথও কাজ করছে না।

রিকভারি ইন্সটলার ব্যবহার করতে গিয়ে একজন ব্যবহারকারীরে মোবাইল পুরোই নিশ্চুপ হয়ে গেছে। পাঁচ মিনিট কোনই সাড়াশব্দ নেই। অবশেষে ফোর্সড অফ করে। ব্যাটারি খুলে ফের লাগিয়ে ফের ইনস্টলের উদ্যোগ নিলেন । আবারও হ্যাংড। এভাবে তিন দফা চেষ্টা করে ব্যর্থ হন এই ব্যবহারকারী। আর দ্রুতই অপ্পো ছাড়ার সিদ্ধান্ত নেন।

এই গপ্পো অপ্পো সেভেন-এ’র। অপ্পো কমিউনিটিতে একজন গ্রাহকের অভিযোগ, অপ্পোতে আপনি যে কোনও কম্যান্ড দিবেন, বলবে এক মিনিট লাগবে। কিন্তু এক ঘণ্টায়ও সে কম্যান্ড-এ কাজ হবে না।

আরেকজন গ্রাহক অপ্পোতে হেডফোন ব্যবহার করতে গিয়ে এমন বিপাকে পড়েছেন যে তার টাচন্ক্রিন মোটেই রেসপন্স করছিলো না। সমাধান একটাই ব্যাটারি খুলে আবার লাগাও। আর হেডফোনটা নিজের ড্রয়ারেই রেখে দাও।

আরেক ব্যবহারকারীর অভিযোগ অপ্পোতে তিনি কোনও সিস্টেম আপডেট পান না। অপ্পোর অ্যাডভান্সড কোনও ভার্সন যখন বাজারে আসে তখন পুরোনো ভার্সনগুলোর কি হলো না হলো তা নিয়ে অপ্পোর মাথাব্যাথা নেই।

এই ব্যবহারকারীর অপ্পোর ফোনের ডিজাইনটি ভীষণ পছন্দ। তাই আকুতি মিনতি করে বললেন, সমাধান দাও! আমি আমার ফোনটাকে ভীষণ পছন্দ করি। এটি আমি ছুঁড়ে ফেলতে চাই না।

গ্রাহকদের অধিকাংশেরই অভিযোগগুলো অপ্পোর অ্যাডভান্সড ইউজের ক্ষেত্রে। তারা বলছেন অপ্পো স্রেফ ফোন করা আর সেলফি তোলার জন্য ভালো কিছু হতে পারে। কিন্তু আপনি যদি এর একটিও বাড়তি ফিচার ব্যবহার করতে যান তাহলেই বিপাকে পড়বেন।

মূল সমস্যা এর সফটওয়্যারে। আর নতুন ভার্সন যখন আসে তখন নামি ব্র্যান্ডগুলো যেমন তাদের ফিচারগুলো পাঠিয়ে ব্যবহারকারীকে আপডেটেড করিয়ে নেয়, অপ্পো সেখানে চূড়ান্তভাবেই ব্যর্থ।

অপ্পোতে কান গরম, মেজাজ খারাপ! সাবধান



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি