শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২ মার্চ দাউদকান্দি ও চান্দিনাতে যুবলীগের পথসভা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০২.২০১৬

 

স্টাফ রিপোর্টারঃ

আগামী ২ মার্চ ফেনি জেলা যুবলীগের সম্মেলনে যাওয়ার পথে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে সকাল ৯ টায় দাউদকান্দি টোল প্লাজা এলাকায় (দাউদকান্দি, তিতাস, হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে)  ও সকাল ১০ টায় চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় ((চান্দিনা, দেবিদ্বার ও মুরাদনগর  নিয়ে )পথসভা অনুষ্ঠিত হবে ।

দুটি পথসভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশীদ হারুন। এই সময় আরও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু। এছাড়া এতে জেলা উত্তর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি