শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আন্তর্জাতিক মানবপাচার চক্রের ৮ সদস্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০২.২০১৬

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীসহ যশোর ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের আট সদস্যকে আটক করেছে র‌্যাব।

সোমবার দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য জানান।

রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থকে বেশ কিছু পাসপোর্ট জব্দ করা হয়। এ সময় পাচার চক্রটির শিকার ভুক্তভোগী চারজনকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব সদরে দফতরে বেলা ৩টায় এক সংবাদ সম্মেলনে বিস্তরিত জানানো হবে বলেও জানান মিজানুর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি