শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » নিষিদ্ধ হলেও স্কুলের শিশুদের শারিরিক নির্যাতন বন্ধ হচ্ছে না


নিষিদ্ধ হলেও স্কুলের শিশুদের শারিরিক নির্যাতন বন্ধ হচ্ছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০২.২০১৬

school-400x256

ডেস্ক রিপোর্টঃ

নিষিদ্ধ হলেও স্কুলের শিশুদের শারিরিক শাস্তি বন্ধ হচ্ছে না। এখনো দেশের ৪০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের শাস্তি বহাল রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে এর প্রতিকার চেয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। এ বিষয়ে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার।

পাঠদানের সময় শাসনের নামে শারিরীক নির্যাতন নতুন নয়। কেবল মারধর নয়, মাঝে মাঝে ভয়ও দেখান শিক্ষকরা। আর এর ফলে শিশুর মনে তৈরি হয় আতঙ্ক। পড়তে গিয়ে এমন আচরণের শিকার হয়ে স্কুল ছাড়ার  ঘটনাও ঘটেছে।

শাসনের নামে এইরকম শারিরীক নির্যাতনের বিরুদ্ধে দির্ঘদিন ধরেই সোচ্চার শিক্ষাবিদেরা। নির্দেশনা আছে উচ্চ আদালতেরও। শারিরীক বা মানষিক শাস্তি না দিতে পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। এ অবস্থায় শিক্ষা খাত নিয়ে কাজ করেন এমন বিশিষ্ট্যজনেরা দেখা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সাথে এবং তুলে ধরেন এর ভয়াবহতা এবং অনুরোধ করলেন কঠোর হওয়ার।

সরকারের নির্দেশের পরও স্কুলের শিশুদের শাস্তি দেয়ার এই প্রবণতা বন্ধ হচ্ছেনা। অবশ্য এ বিষয় শিকার করেছেন মন্ত্রী নিজেও। এ ব্যাপারে তদারকি বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, দেশের ৬৪ হাজার স্কুলের মধ্যে এই বিষয়ে আমরা অনেক কথাই শুনেছি। আমরা চেষ্টা করছি শতভাগ স্কুলকেই যেন এই অনুশাসনের আওতায় আনা যায়। স্কুলের শিশুদের উপর নির্যাতন না করতে আদালতের নির্দেশনা অনুযায়ী তৈরি করা পরিপত্র স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে টাঙ্গানোর নির্দেশও দেন গণশিক্ষা মন্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি