শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় দুই শিশু হত্যাকাণ্ডের আসামি মালিবাগে আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৬

asami choton

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় দুই শিশু হত্যাকাণ্ডে দায়ের করা মামলার আসামি ছোটনকে রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (০১ মার্চ) কুমিল্লার জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এ বিষয়ে জানান, রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গত ২৭ ফেব্রুয়ারি (শনিবার) কুমিল্লার দক্ষিণ ঢুলিপাড়ায় ঘরের মধ্যে শ্বাসরোধ ও গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করা হয় স্থানীয় মুদি দোকানদার আবুল কালামের দ্বিতীয় সংসারের দুই ছেলে শিশু জয় (৮) ও মনিকে (৬)।

ওই ঘটনার পর প্রথম সংসারের দুই সন্তান ছোটন ও তানজিনা পালিয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি