বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিম নিবন্ধনে ফিঙ্গার প্রিন্ট বন্ধে লিগ্যাল নোটিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৬

biometric-verification_8658-400x244
ডেস্ক রিপোর্টঃ

সিম নিবন্ধনের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ বন্ধের নির্দেশনা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

বুধববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, বিটিআরসি, পুলিশের আইজিপি, ডিএমপিকমিশনার, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক ও সিটিসেল কর্তৃপক্ষকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে নোটিশের জবাব না দিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন এ আইনজীবী।

আইনজীবী হুমায়ন কবির পল্লব বলেন, ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ পদ্ধতি সম্পূর্ণ অবৈধ। বেসরকারিভাবে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে এর অপব্যাবহারের আশঙ্কা রয়েছে। এ কারণেই এ আইনী নোটিশ পাঠিয়েছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি