শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পরকীয়ার জন্যেই দুই শিশুকে হত্যা করেছে মা : র‌্যাব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৬

two_child_murder_197055-400x266
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বনশ্রীতে দুই শিশু (ভাই-বোন) অরণী (১৪) ও তার সহোদর ভাই আলভী আমান (৬)কে তাদের মা হত্যা করেছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পারিবারিক অভাব অনটনের কারণে গত ২৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল সাড়ে ৫টার দিকে শ্বাসরোধ করে তাদের হত্যা করেন তাদের মা মাহফুজা মালেক জেসমিন। এছাড়া মাহফুজার (শিশুদের মা) মানসিক অস্থিরতা, অবৈধ সম্পর্ক ও সম্পত্তির লোভ ছিল।

আজ (বৃহস্পতিবার) দুপুর একটায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাতে রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কের ৯ নম্বর সাততলা বাড়ির চতুর্থ তলা থেকে ইশরাত জাহান অরণী (১৪) ও তার সহোদর ভাই আলভী আমানকে (৬) অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পিতা-মাতাসহ পরিবারের অনেকেই খাদ্যে বিষক্রিয়ায় তাদের দুই সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করে। তবে ঢামেক হাসপাতলে ময়নাতদন্তে নিহত দুই শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি