শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মালয়েশিয়া থেকে পায়ুপথে স্বর্ণের বার আনার সময় বুড়িচংয়ের এক যুবক আটক!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৬

9226222-An-array-of-shiny-gold-bars-Stock-Photo-bar

পূর্বাশা ডেস্কঃ
মালয়েশিয়া থেকে পায়ুপথে স্বর্ণের বার আনার সময় কুমিল্লা বুড়িচংয়ের তসলিম হোসেন (২৯) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মস পুলিশ। এ সময় একশ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
শুক্রবার (০৪ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে তল্লাশি করে পায়ুপথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
তাসলিম হোসেন বুড়িচংয়ের শিকারপুরের ফজলুর রহমানের ছেলে।

বিমানবন্দর আর্মস পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, তসলিম মালয়েশিয়ার ইএ ফ্লাইটে ভোর ৬টায় ঢাকায় এসে পৌঁছান। এসময় তার দেহ তল্লাশি করলে পায়ুপথ থেকে কনডমে মোড়ানো স্বর্ণের ৬টি বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।
তসলিমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি