শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনা বাণিজ্য মেলায় মোটরসাইকেল রেসিং সার্কাস দুর্ঘটনায় আহত ১৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৬

 

Chandina acci news pic 1
স্টাফ রিপোর্টার।
চান্দিনা দৃষ্টি প্রতিবন্ধী শিল্প পূণ্য বাণিজ্য মেলা উদ্বোধনের মাত্র এক ঘন্টা যেতে না যেতেই মোটরসাইকেল রেসিং সার্কাস দুর্ঘটনা ঘটে। এতে খেলোয়ার, শিশু ও নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। শুক্রবার (৪ মার্চ ) রাত সোয়া ৯ টায় চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।

Chandina acci news pic 5 Chandina acci news pic 6
আহতরা হলেন- দর্শনার্থী হৃদয় (১২), তিতুসী (৮), সৈকত (১২), শুরু এনজিও কর্মকর্তা গিয়াস উদ্দিন (৫০), লাইব্রেরী ব্যবসায়ী আলাউদ্দিন (৫০), সেলিম (৪৫), জাহানারা (৪৫), রূপালী (১০), সার্কেস খেলোয়ারসহ অজ্ঞত পরিচয়ের আরও ৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দন্ডায়মান কাঠের গোলক বৃত্তে মোটরসাইকের রেসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনার্থী সারিতে উপচে পড়ে। এসময় খেলোয়ার নিচে পড়ে যায় এবং দর্শক সারির স্বল্প স্থানে মটোরসাইকেল ধাক্কায় নারী ও শিশুসহ ৬ জন আহত হয়। এছাড়া দুর্ঘটনা আতংকে তাড়াহুরু করে নামতে গিয়ে অন্তত ৭জন আহত হয়।

Chandina acci news pic 7
আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চান্দিনা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমদ নিজামী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রাত ৮টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক ডেপুটি ষ্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি