শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে পিকআপভ্যানের ধাক্কায় ২ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৬

1820131105171200

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় সৌদি পরিবহন বাসের ২ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাস চালক।

শনিবার (৫ মার্চ) রাত ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর রাস্তার মাথায় এ দুঘর্টনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে তারেক মজুমদার (৩৫)। অপর ব্যক্তির (৩০) পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী সৌদি পরিবহন বাসটি সুজাতপুর রাস্তার মাথায় আসার পর বাসের একটি চাকাঁ পাংচার হয়ে গেলে বাসটি রাস্তার পাশে থামানো হয়। এমন সময় যাত্রীরা বাস থেকে নেমে অপেক্ষা করতে থাকে। বাসের পিছনে দাড়ানো ছিল বাস চালকসহ তিনজন।

ওই সময় একটি পিকআপ ভ্যান এসে পিছন থেকে দুই যাত্রী ও বাস চালককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়।

চৌদ্দগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আহমেদ  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইমতিয়াজ আহমেদ জিতু
০১৬৭৬-৩২৭৫০৪



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি