শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই মন্ত্রীর বক্তব্যে বিব্রত প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৬

2015_11_23_14_27_01_RsXhuzwlzhZvnofeYiSVOLwn8SdjWH_original

ডেস্ক রিপোর্টারঃ

খ্যাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিব্রত, বিব্রত সরকার।

সোমবার সচিবালয়ে মন্ত্রীসভার নিয়মিত  বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় প্রধান বিচারপতি সম্পর্কে ওই দুই মন্ত্রীর বক্তব্য একজন সিনিয়র মন্ত্রী উত্থাপন করলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

গত শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রধান বিচারপতিকে বাদ দিয়ে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিলের পুনঃশুনানি করার দাবি করেন এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের বক্তব্যে আমি নিজে বিব্রত। সরকার বিব্রত। এই বক্তব্য তাদের নিজেদের। এটা আমরা ওন করি না।’

তিনি আরো বলেন, ‘মন্ত্রীরা যে কোনো জায়গায় গিয়ে কথা বলার সুযোগ পান। সেটা বুঝে-শুনে বললে সমস্যার সৃষ্টি হয়। কোথায় কী বলতে হবে তা বুঝতে হবে। না হলে অন্যদের কথা বলার সুযোগ সৃষ্টি হয়।’

শেখ হাসিনা বলেন, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রের অঙ্গ। তার বক্তব্য অনুধাবন করার জন্য সরকারের লোক আছে। আগ বাড়িয়ে বক্তব্য দিলেই হয় না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি