শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পত্রিকা পড়ে ৮শ কোটি টাকা হ্যাকের ঘটনা জেনেছেন অর্থমন্ত্রী


পত্রিকা পড়ে ৮শ কোটি টাকা হ্যাকের ঘটনা জেনেছেন অর্থমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৬

abul-mal-abdul-muhitfffffffffffffffffff

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকার সমপরিমাণ ১০ কোটি ডলার হ্যাকিংএর মাধ্যমে খোয়া গেলেও এই বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে কিছুই জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বিকেলে অর্থমন্ত্রীর সরকারি বাসায় বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট এনেক ডেকসন সৌজন্য স্বাক্ষাত কররেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশে বিশ্ব ব্যাংকের নতুন পরিচালক কিমিও ফেন। স্বাক্ষাত শেষে সংবাদ কর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ থেকে টাকা হ্যাক হওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক তাকে কিছুই জানায়নি। তিনিও অন্য সবার মতো পত্রিকা থেকে বিষয়টি জেনেছেন। তবে এই ধরণের ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে প্রথম ঘটলো। যা বাংলাদেশের জন্য নতুন বিষয়।

এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, এবিষয়ে তিনি কিছুই জানেন না, তাকে জানানো হয়নি। তাই এই বিষয়ে কিছু বলাও তার পক্ষে সম্ভব না।

উল্লেখ্য, ফিলিপাইনের দৈনিক দ্য ইনকোয়েরার পত্রিকায় গত ২৯ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে ১০ কোটি ডলার মানি লন্ডারিং হয়েছে বলে একটা খবর প্রকাশ করে। ওই খবরে বলা হয়, দেশটির মাকাতি শহরে অবস্থিত রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের একটি শাখার মাধ্যমে ওই অর্থ ফিলিপাইনে আসে। চীনা হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক অথবা সেখানকার কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে এ অর্থ হাতিয়ে নেয়। হ্যাকার দল এ অর্থ প্রথমে ফিলিপাইনে পাচার করে। প্রতিবেদনে আরও বলা হয়, অর্থ পাচারের এ ঘটনা তদন্ত করছে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। বিভিন্ন তথ্যসূত্রের উদব্দৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পরে ওই অর্থ সেখান থেকে ক্যাসিনোসহ একাধিক হাত ঘুরে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে এই বিষয়ে বাংলাদেশের পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি