স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার, বীর মুক্তিযোদ্ধা কুমিল্লার কৃতি সন্তান রফিকুল ইসলামের ম্যুরাল ও রফিকুল ইসলাম শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেছেন কুমিল্লা জেলা প্রশাসন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ ।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে নগরীর উজিড়দিঘীরপাড়ের শহীদ মিনার ও ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এ সময় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, এনডিসি রাকিব হাসান, সহকারি কমিশনার (ভূমি) রূপালী মন্ডল এবং কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নারগিস বেগম প্রমুখ।
উল্লেখ্য যে, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৬ সালের স্বাধীনতা পদকের জন্য ১৪ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মাতৃভাষায় অবদান রাখার জন্য স্বাধীনতা পদক প্রদানের জন্য কুমিল্লার রফিকুল ইসলাম (মরনোত্তর) ও আবদুস সালামকে মনোনিত করা হয় ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে নিহতের পরিবারের হাতে এই পদক তুলে দেবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



















































