শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা পিপুলীয়ায় ডিগ্রি কলেজে কারিগরী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৬

পিপুলীয়া বাজার দিঘিরপাড় টি.আই.কে মেমোরিয়াল ডিগ্রি কলেজে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র উদ্যোগে ৩ মাসের কারিগরি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ।

পিপুলীয়া বাজার দিঘিরপাড় টি.আই.কে মেমোরিয়াল ডিগ্রি কলেজে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র উদ্যোগে ৩ মাসের কারিগরি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ।

আজ (১১ মার্চ) শুক্রবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলীয়া বাজার দিঘির পাড় টিআইকে মেমোরিয়াল ডিগ্রি কলেজে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র উদ্যোগে ৩ মাসের কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। দেশে বেকার যুবকদের জন্য সল্প মেয়াদী কোর্সে আত্মনির্ভশীল হওয়ার লক্ষে বাংলাদেশ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সারাদেশের ন্যায় কুমিল্লায়ও এই কর্মশালার আয়োজন করেন।

পিপুলীয়া বাজার দিঘিরপাড় টি.আই.কে মেমোরিয়াল ডিগ্রি কলেজে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র উদ্যোগে ৩ মাসের কারিগরি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের একাংশ।

পিপুলীয়া বাজার দিঘিরপাড় টি.আই.কে মেমোরিয়াল ডিগ্রি কলেজে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র উদ্যোগে ৩ মাসের কারিগরি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের একাংশ।

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির একটি প্রকল্প এইচ.আর.আর.এস টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে হিউম্যান রাইডস রিভিউ সোসাইটি’র কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহকারী পরিচালক ও কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর চৌধুরী।
অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিঘিরপাড় টি.আই.কে মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যাপক আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রভাষক মহিউদ্দিন আহমেদ শামিম, এইচআরআরএস টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রকল্প পরিচালক আবদুল কাইয়ূম সরকার নিরব প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিউম্যান রাইডস রিভিউ সোসাইটি’র কেন্দ্রিয় কমিটির সদস্য ও প্রকল্পের এরিয়া ম্যানেজার সাংবাদিক আমিনুল ইসলাম আহাদ। উদ্বোধন ক্লাসে বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক যুবকরা ফ্রি ক্লাসে অংশ নেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি