শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবিদ্বারে স্বামী-স্ত্রী,ভাই-ভাই ও বোনে -বোনে প্রার্থী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৬

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
আসন্ন ইউপি পরিষদ নির্বাচনে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২২মার্চ অনুষ্ঠিত হবে। ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনে একই পরিবারের সদস্যরা নির্বাচনে প্রার্থী হয়ে মাঠে রয়েছেন। তবে স্বামী-স্ত্রী, বোনে -বোনে ও ভাই – ভাই প্রার্থী হওয়ায় এলাকায় আলোচনা ঝড় উঠেছে।
এদিকে সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা জানাযায়, উপজেলা’র ৬নং ফতেহাবাদ ইউনিয়নের স্বামী-স্ত্রী প্রার্থী হয়েছেন তারা হলেন, জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আলেক মিয়া মেম্বার (লাঙ্গল প্রতিক) এবং তাহারই সহধর্মীনী (স্ত্রী) মোসাঃ পারুল আক্তার (মোটর সাইকেল প্রতিক)।
একই ইউনিয়নে ভাইয়ে -ভাইয়ে প্রার্থী হয়েছেন- আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী খন্দকার এম এ ছালাম চেয়ারম্যান (নৌকা প্রতিক) এবং আপন ভাই খন্দকার গোলাম মোস্তফা (কুঁেড়ঘর প্রতিক)।
অপর দিকে ৮নং জাফরগঞ্জ ইউনিয়নে চাচাত-জেঠাত ভাই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তারা হলেন- ৮নং জাফরগঞ্জ বিএনপি’র সাধারন সম্পাদক ও বিএনপি মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ধানের শীষ প্রতিক) আরেক ভাই জাফরগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত ও বিশিষ্ট ব্যবসায়িক মোঃ সোহরাব হোসেন (নৌকা প্রতিক)।
এদিকে সংরক্ষিত মহিলা আসনে আপন বোনে – বোনে প্রার্থী হয়েছেন তারা হলেন- রসূলপুর ইউনিয়নে ১,২,ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হয়েছেন-সাবেক মেম্বার শামীমা বেগম ( মাইক প্রতিক ) আপন বোন বর্তমান মেম্বার রেখা রানী (বক প্রতিক)
এদিকে সরেজমিন ঘুরে ও স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানাযায়, স্বামীকে বিজয় করতে স্ত্রী প্রার্থী হয়েছেন এবং আপন ভাইকে জয়এনে দিতে ভাইয়ে -ভাইয়ে প্রার্থী হয়। অপর দিকে চাচাত-জেঠাত ভাই প্রার্থী হয়েছে ইউপি পরিষদের চেয়ারম্যান হয়ে জনগনের সেবা করতে। অন্যদিকে আপন বোনে-বোনে প্রার্থী হয়েছেন ক্ষমতা পাওয়ার জন্য স্থানীয়রা আরো জানাযায়, ৩নং রসূলপুর ইউনিয়নে’র মৃত ছমিরন ভূইয়ার বিবাহীত ২মেয়ে পিতার অর্বতমানে পিতার বাড়ীতে থেকে ভোটার হয়ে একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ১,২ ও ৩ আসনে প্রার্থী হয়ে মাঠে ভোট ভিক্ষা চেয়ে মাঠে ঘুড়ে বেড়াচ্ছেন। তবে শামীমা বেগমের স্বামীর বাড়ী দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামে এবং রেখা রাণীর স্বামীর বাড়ী পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার খুরুইল গ্রামে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি