আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ শুরু হয়েছে। চৌদ্দগ্রামের ১৩টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ পোষ্টার, ব্যানারের মাধ্যমে দলীয় মনোয়নের প্রত্যাশায় উধ্বতন নেতাদের দৃষ্টি আর্কষনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রথমবারের মতো দলীয় প্রতিকে ইউপি নির্বাচন হওয়ায় ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা ইউনিয়ন বাসীর দোয়া কামনায় নিজেদের ছবি সম্বলিত পোষ্টার পেষ্টুন ব্যানার ষ্টীকার ও পত্রিকায় বিজ্ঞাপণ দিয়ে নিজেদের পরিচিতি তুলে ধরেছেন ও জানিয়ে দিচ্ছেন প্রার্থী হওয়ার কথা। কেউ দলীয় পরিচয় দিয়ে কেউ বিগত দিনের প্রতিশ্র“তি বাস্তবায়ানে আবার কেউ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে প্রতিশ্র“তি ফুল জুড়ি ছড়াচ্ছেন ও বিভিন্ন উন্নয়নের কথা বলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে প্রচার, প্রচারনা, শোডাউনে যোজন যোজন এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। ইতিমধ্যেই উপজেলা আ’লীগ দলীয় মনোনয়ন ফরম বিতরন শেষ করেছে। দলীয় ফরম সংগ্রহের জন্য বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ব্যাপক শোডাউনের মাধ্যমে তাদের অবস্থানের কথা জানান দিচ্ছেন। তবে এক্ষেত্রে বিএনপি জামায়াতের প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা খুবই কম। মামলা-হামলা এবং হয়রানী আতংকে অনেক ইউনিয়নে প্রার্থী সংকটেও ভুগছে ২০ দলীয় জোটের প্রধান দুই রাজনৈতিক দল। ইতিমধ্যেই বিএনপিও দলীয় মনোনয়ন ফরম বিতরণ শেষ করেছে। জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিতি থাকলেও তাদের নিবন্ধন বাতিল ও দলীয় প্রতীক হারানোর ফলে দলীয় প্রতীকে অংশ নিতে পারবে না দলটি। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে দলটির একটি সূত্র নিশ্চিত করেন। এছাড়া বর্তমান সরকারের সময়ে চাঞ্চল্যকর ৮ খুন মামলাসহ ৫০ টি মামলায় কয়েক হাজার নেতাকর্মীকে আসামী করা হয়েছে। যার কারনে রাজপথ থেকেই বিগত প্রায় দুই বছর থেকে দুরে আছে দলটি। তবে যেহেতু বিভিন্ন ইউনিয়নে দলটির ভোট ব্যাংক রয়েছে তাই স্বতন্ত্র থেকে নির্বাচন করলেও বেশ কয়েকটি ইউনিয়নে দলটির জয়েরও সম্ভাবনা রয়েছে। তবে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ জানায়, আসন্ন ইউপি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে এবং অবাধ ও সুষ্ঠু হলে প্রতিটি ইউনিয়নেই জয়লাভ করবে তাদের প্রার্থী জয়লাভ করবে বলে জানায়। অন্যদিকে ২০ দলীয় জোটের আরেকটি দল জাতিয় পাটি’র চেয়ারম্যান (জাফর) কাজী জাফরের মৃত্যুর পর চৌদ্দগ্রামে দলটির কার্যক্রম নেই বললেই চলে। ফলে মূলত যতটুকু লড়াই হবে নৌকা বনাম স্বতন্ত্র জামায়াত ও ধানের শীষের প্রার্থীদের মধ্যে। ১৩টি ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন আলকরা ইউনিয়নেঃ সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক গোলাম ফারুক হেলাল, কাজী সানাউল্লা বাঙ্গালী, যুবলীগ নেতা মাইনউদ্দিন, আকবর কবির শিশির, বর্তমান চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু এবং সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা আফজলের রহমান কামাল, বিএনপি’র কাজী সাইফুল ইসলাম, আনম সলিমুল্লাহ টিপু, জামায়াত নেতা জসিম মেম্বার,। জগন্নাথদিঘী ইউনিয়নেঃ বর্তমান চেয়ারম্যান মাহাবুবুল হক খাঁন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জানে আলম, মহিবুল আলম মজুমদার কানন, আবদুর রউপ বাবু, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, হাজী মুজিব, সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা আবদুল্লাহ চৌধুরী পাশা, বিএনপি নেতা আব্দুল হালিম, মোস্তফা খাঁ, জামায়াত নেতা মোবারক হোসেন। গুনবতী ইউনিয়নেঃ বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রফিক, আ’লীগ নেতা নাছির আহমেদ মোল্লা, সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা আবদুল হাই, আইউব আলী ফরায়েজী, বি.এন.পি নেতা রফিকুল ইসলাম চৌধুরী, মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, জাসদের ভিপি খালেক। চিওড়া ইউনিয়নেঃ বর্তমান চেয়ারম্যান আবু তাহের, আ’লীগ নেতা জাফর আহম্মদ চৌধুরী, শিল্পপতি একরামুল হক একরাম, যুবলীগ নেতা জিয়াউর রহমান চৌধুরী শিপন, বি.এন.পি নেতা রাসেল আহম্মেদ মজুমদার, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম শাহিন, জামায়াতের সাবেক চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ কাজল, বাতিসা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জি.এম জাহিদ হোসেন টিপু, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, যুবলীগ নেতা আরিফুর রহমান টিপু, সাবেক চেয়ারম্যান মীর হোসেন মীরু, জামায়াত নেতা হাজী আবুল কালাম, বিএনপি নেতা মনির হোসেন, হাজী হাবিবউল্লাহ, জাকির হোসেন। কনকাপৈত ইউনিয়নে ঃ বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য বেলাল হোসেন শান্ত বেলাল, আ’লীগ নেতা মাষ্টার ওয়ালীউল্লাহ, জহিরুল হক মজুমদার সেলিম, আবুল কালাম আজাদ নয়ন, সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা ইকবাল হোসেন মজুমদার, বি.এন.পি নেতা গাজী কবির, সাংবাদিক ইয়াছিন ভূঁইয়া, আব্দুল মতিন মজুমদার। মুন্সিরহাট ইউনিয়নে ঃ বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মাহফুজ আলম, ইউনিয়ণ আ’লীগ নেতা জসিম উদ্দিন মহুরী, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল আলম মোল্লা, জামায়াত নেতা বেলাল হোসাইন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের মোল্লা। শুভপুর ইউনিয়নেঃ বর্তমান চেয়ারম্যান আলমগীর কবির মজুমদার, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি খলিলুর রহমান মজুমদার, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, জামায়াত নেতা ডা: মফিজুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা আহসান হাবিব জিয়া, শফিকুর রহমান ডালিম। ঘোলপাশা ইউনিয়নে ঃ বর্তমান চেয়ারম্যান ওয়াজি উল্ল্যাহ ভূঁইয়া খোকন, আ’লীগ নেতা কাজী জাফর উল্ল্যাহ, কালিকাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ নেতা সালাউদ্দিন মজুমদার লিংকন, যুবলীগ নেতা ভিপি মাহাবুব হোসেন, জাফর আহম্মেদ, বিএনপি’র আশরাফুল ইসলাম ইমরান, জামায়াত নেতা মাওলানা আবুল হাসেম। উজিরপুর ইউনিয়নে ঃ বর্তমান চেয়ারম্যান মমিনুল ইসলাম, স্বতন্ত্র আলী আজ্জম, আ’লীগ নেতা শহিদুল ইসলাম রতন, জামায়াত নেতা মাওলানা শাহজাহান কবির, সাবেক চেয়ারম্যান আবদুস সোবহান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রহমান আলমগীর, মাষ্টার আব্দুল ওয়াদুদ। শ্রীপুর ইউনিয়নে ঃ বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বিএনপি নেতা যুবদল নেতা এম জহির, আবু তাহের মজুমদার, জামায়াত নেতা মাওলানা আবুল হাশেম। কাশিনগর ইউনিয়নেঃ আ’লীগের বর্তমান চেয়ারম্যান শাহিনুল ইসলাম শাহিন, রেলমন্ত্রীর পি.এস মোশারেফ হোসেন, ইলিয়াস হাজারী, সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা সিরাজুল ইসলাম, জামায়াত নেতা শাহ মিজানুর রহমান, বিএনপি নেতা আলহাজ্ব হারুনুর রশিদ মজুমদার, ইউনিয়ন সভাপতি ছিদ্দিকুর রহমান।


























































