শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার সদর দক্ষিণে রিভলবারসহ এক যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৬

comilla arest news11-03-2016 pic

স্টাফ রির্পোটারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ মো: মীর ফিদাহ্ হাসান সামদানী (২৮) নামের এক যুবককে আটক করেছে কুমিল্লা ডিবি (জেলা গোয়েন্দা শাখা) পুলিশ।
আটক হওয়া মো: মীর ফিদাহ্ হাসান সামদানী কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার মীর আব্দুল মতিন এর ছেলে।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে সদর দক্ষিণ উপজেলার ডুলিপাড়া-রাজাপুর রাস্তার ডুলিপাড়াস্থ জানু মার্কেটের সামনে থেকে অস্ত্রসহ সামদানীকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি