রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৬

ak-34

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা ও আসরা গ্রামের সীমান্ত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সামাদ জানান, সকালে বরকামতা ও আসরা গ্রামের সীমান্তবর্তী একটি নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে দুই গ্রামের জনপ্রতিনিধিদের খবর দেয় স্থানীয় লোকজন। পরে জনপ্রতিনিধিরা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহমেদ জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বত্তরা দূরের কোনো এলাকা থেকে তাকে ধরে এনে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ এখানে ফেলে রেখে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি