শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যুদ্ধাপরাধে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া ভন্ডামি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


যুদ্ধাপরাধে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া ভন্ডামি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৬

 

download27

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধাপরাধীদের নূন্যতম শাস্তি মৃত্যুদ-। তাদেরকে যাবজ্জীবন কারাদ- দেওয়া ভ-ামি ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, তাদেরকে হয় ফাঁসি অথবা নির্দোষ প্রমাণ হলে খালাস দেওয়া হোক।

শুক্রবার অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ এর বার্ষিক সাধারণ সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি বারবার বলে আসছি- যুদ্ধাপরাধীদের নূন্যতম শাস্তি মৃত্যুদ- হোক। তাদেরকে যাবজ্জীবন কারাদ- দেওয়া ভ-ামি ছাড়া আর কিছুই না।’

সম্প্রতি যুদ্ধাপরাধের একটি মামলা নিয়ে বক্তব্যের জের ধরে দুই মন্ত্রীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত, যাদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও রয়েছেন।

মন্ত্রী আরও বলেন, ‘ওরা মোবাইলে এসএমএস পাঠায়, চিঠি পাঠায়, কাফনের কাপড় পাঠায়। কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, হিন্দু সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে গঠন করা হয়েছিল অনুভব বহুমুখী সমবায় সমিতি।

সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক, সহ-সভাপতি কৈলাশ চন্দ্র বাড়ৈ, সাধারণ সম্পাদক মানস কুমার মিত্র, যুগ্ম সম্পাদক ফণি ভূষণ রায়, কোষাধ্যক্ষ ভোলানাথ পোদ্দার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি