
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের ২০১৬-২০২০ বর্ষের কমিটি গঠন করা হয়েছে। বর্তমান সভাপতি আরফানুল হক রিফাতই পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদধারিরা হলেন, সহ-সভাপতি পদে নাজমুল আহসান ফারুক রোমেন ও মোঃ শাহ আলম খান, কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম বাবু এবং নির্বাহী সদস্য পদে ৯ জন হলেন জোসেফ তাপস বাউল, মোঃ আব্দুল কুদ্দুছ, মাহবুবুল আলম চপল, তাবারক উল্লাহ কায়েস, মোজাহের চৌধুরী সেন্টু, মোঃ মামুনুর রশীদ মামুন, মোঃ খোরশেদ আলম, দেলোয়ার হোসেন জাকির ও মাসুদুর রহমান মাসুদ। কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের ২০১৬-২০২০ বর্ষের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিনে প্রতিটি পদর বিপরীতে ১ জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।

















































