শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘরে ও বাইরের চাপে সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৬

 

Copy of Hasina-khaleda-bg20130922051723-400x220

স্টাফ রিপোর্টারঃ

সরকারের ওপর বৈদেশিক চাপ আরো বাড়ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জিএসপি সুবিধা বাতিল করেছে। পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে গেছে বিশ্বব্যাংক। তারপরও সরকার নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণ করছে। ইউরোপীয় ইউনিয়নও জিএসপি সুবিধা নিয়ে নতুন করে ভাবছে। পশ্চিমা বিশ্বের কারণে নানামুখী অর্থনৈতিক চাপে বাংলাদেশ।

বিদেশি নাগরিক খুনের ঘটনা ধকল কটিয়ে ওঠার পর এবার ব্রিটেনে কার্গর্োবিমান যাওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় নিষেধাজ্ঞা আরোপ নিয়ে নতুন ভাবে বিপাকে পড়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরির ঘটনা এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরে জনশক্তি বাধার মুখে পড়েছে। ফলে সংকট আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

ব্রিটিশ সরকার বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে কার্গোবাহী সরাসরি বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা নেই বলে উল্লেখ করে ব্রিটিশ সরকার ১০ মার্চ এই সিদ্ধান্ত ঘোষণা করে। ৩১শে মার্চের মধ্যে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হলে যাত্রীবাহী সরাসরি ফ্লাইটও বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে ব্রিটেন। ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ঘাটতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন।

এদিকে ব্রিটেন ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইট নিষিদ্ধ করায় তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, “গত বছরে ব্রিটেনে তিন বিলিয়ন ডলারের গার্মেন্টস রপ্তানি হয়েছে। এ বছর আমরা রপ্তানির টার্গেট করেছি সাড়ে তিন বিলিয়ন ডলার। কিন্তু সরাসরি কার্গো নিষিদ্ধ হওয়ায় রপ্তানি নিয়ে আমাদের মধ্যে শঙ্কা বাড়ছে।

বিজিএমইএ’র এই নেতা আরও বলেছেন, ব্রিটেনের পদক্ষেপ অন্য দেশগুলো যদি অনুসরণ করে, তাহলে বাংলাদেশের পুরো রপ্তানিখাতই বড় ধরনের হুমকির মধ্যে পড়বে।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রপ্তানি খাতের দশ থেকে পনেরো শতাংশই কার্গো বা বিমানে পাঠানো হয়।

ব্রিটেনের পদক্ষেপের প্রেক্ষাপটে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন বিমানবন্দরে গিয়ে কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন। তারা সিন্ধান্ত নিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সমন্বিত কর্মপরিকল্পনাকে আরও ত্বরান্বিত করতে ৩১ মার্চ পর্যন্ত দিনের একটি সময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও সংশ্লিষ্ট সচিব শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অফিস করবেন।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকার দেশের ভেতরে-বাইরে প্রচ- চাপের মধ্যে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকা- ও গুম, কারাগারগুলোতে ধারণ ক্ষমতার আড়াই গুণ বেশি বন্দীর মানবেতর জীবনযাপনের মতো মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দেশের ১৯টি মানবাধিকার সংস্থার সংগঠন হিউম্যান রাইটস ফোরাম গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আগামী ২৯ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলে ইউনিভারসাল পিরিয়ডিক রিভিউতে (ইউপিআর) পর্যালোচনার জন্য ফোরামের প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির এই উদ্বেগজনক চিত্র তুলে ধরার ঘোষণা দেয়া হয়েছে।

বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ ভ্রমণের জন্য ভিসা পেতে ভোগান্তি দিন দিন বাড়ছে। নানা প্রয়োজনে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাংলাদেশিদের। যুক্তরাজ্য, সংযুক্ত আরব-আমিরাত ও সৌদি আরবের ভিসা পেতে পোহাতে হচ্ছে বিড়ম্বনা। উন্নত দেশগুলো তুচ্ছ কারণে বা কোনো কারণ না দেখিয়েই ভিসা প্রত্যাখ্যান করছে। আবার যাদের ভিসা দেওয়া হচ্ছে তারাও শিকার হচ্ছেন ভোগান্তির। বিভিন্ন দেশের অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়ে বসে থাকতে হচ্ছে দিনের পর দিন। যখন ভিসা পাওয়া যাচ্ছে তখন আর ভ্রমণের প্রয়োজনই থাকছে না। অবশ্য ভিসা সাক্ষাৎকারের জন্য অনলাইনে তারিখ পাওয়াও কোনো কোনো দেশের ক্ষেত্রে সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ব্রিটেন ও কানাডা হাইকমিশনের ভিসাপ্রক্রিয়ার নিয়ন্ত্রণ ঢাকা থেকে সরিয়ে নেয়ায় বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি। দিল্লি ও সিঙ্গাপুর থেকে ভিসা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করায় এক দিকে সময় লাগছে বেশি, অন্য দিকে সাক্ষাৎকারের সুযোগ না থাকায় জরুরি প্রয়োজনের কথা হাইকমিশনগুলোকে বোঝানো যাচ্ছে না। ফলে ভোগান্তি দিন দিন আরো বাড়ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি