রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পদুয়ার বাজার বিশ্বরোডে যাত্রীর ঘুষিতে অটোচালকের মর্মান্তিক মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৬

sadar dakkhin murder-pic-12.3.16
সালাউদ্দিন সোহেল ||
কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডে এক যাত্রীর ঘুষিতে প্রাণ গেল আরিফুল ইসলাম (৩০) নামের এক অটো রিক্সা চালকের।
নিহত আরিফ বরুড়া উপজেলার নোয়াদ্দা গ্রামরে আবুল খায়েরের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা অটোরিক্সা যাত্রী ঘাতক আবুল হোসেনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডস্থ রয়েল কাউন্টারের সামনে ব্যাটারী চালিত একটি অটো রিক্সা অপর একটি অটো রিক্সাকে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে অপর অটো রিক্সা যাত্রী আবুল হোসেন উত্তেজিত হয়ে বাকবিতন্ডতার এক পর্যায়ে অটোরিক্সা চালক আরিফুল ইসলামকে এলোপাথারি কিল-ঘুষি দিতে থাকলে অটো চালক ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞাত অবস্থায় অটো চালককে উদ্ধার করে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল সেন্টার (টাওয়ার) হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। স্থানীয়রা অটোরিক্সা যাত্রী সদর উপজেলার শ্রীধর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে আবুল হোসেন (৪৫) কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি প্রশান্ত পালের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত আরিফুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করে।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আইয়ুব জানান, আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি