শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় দুই নাইজেরিয়ান নাগরিক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৬

comilla arrest pic-15.3.16

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বিবির বাজার কোম্পানীর আওতাধীন বড়জ্বালা বিওপি‘র সীমান্ত হতে বাংলাদেশের ৫ কিঃ মিঃ ভিতরে টিক্কাচর এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে ১০ বিজিবির সদস্যরা।

মঙ্গলবার (১৫ মার্চ) ভোর ৬ টায় তাদের আটক করা হয়। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, নাইজেরিয়ার ওহু এলাকার বাসিন্দা জোসেফ সিনেডি (৩৬) ও ওমুচো এলাকার বাসিন্দা এমেকা হাইজিনাস (৩৪) ।

আটক হওয়া বিদেশী নাগরিকদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি