শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৬

14117110902

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সেফটি ট্যাংক থেকে অজ্ঞাত যুবকের (৩৫) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ মার্চ) রাত ৯ টায় উপজেলার চৌয়ারা ডিগ্রী কলেজের সেফ্টি ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার পাল জানান, স্থানীয়দের তথ্যমতে, চৌয়ারা ডিগ্রী কলেজের সেফটি ট্যাংক থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ধারণা করা হচ্ছে কয়েকদিন পূর্বে যুবককে হত্যা করে সেফটি ট্যাংকিতে ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি