স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর ঢুলিপাড়া ঈদগাহ সংলগ্ন এক বাড়িতে শান্তা (২৬) নামের এক যুবতী ফাসিঁতে ঝুলে আত্নহত্যা করেছে বলে জানা গেছে।
বুধবার (১৬ মার্চ) দুপুর পৌণে ২ টায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
নিহত শান্তার বাড়ি মহানগরীর পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত শান্তা ওই এলাকার ইয়াছিন মিয়ার বাড়ির মেসে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। তার সাথে তার কোন আতœীয় এ কক্ষে থাকতো কি না জানা যায়নি। আজ সকাল থেকে শান্তা তার ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজন জানালা ভেঙ্গে শান্তাকে ঘরের সিলিংয়ের সাথে ফাসিঁতে ঝুলতে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সামসুজ্জামান দুপুর পৌণে ২ টায় জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি আতœহত্যা।


















































