শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা ঐতিহ্য, উন্নয়ন ও আনন্দ মেলার সমাপনী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৬

 DSC_0092

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা ঐতিহ্য, উন্নয়ন ও আনন্দ মেলা-২০১৬ সমাপ্ত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) বিকেলে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সাংসদের সহধর্মিণী বেগম মেহেরুন্নেছা বাহার।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে এ সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা প্রশাসকের সহধর্মিণী ও কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার মহিলা শাখার সভানেত্রী, স্টেশন ক্লাবের সভানেত্রী ড.শেখ মুসলিমা মুন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান তালুকদার ও কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান ।

সমাপণী অনুষ্ঠানে বিকেল ৫ টায় আলোচনা সভা ও সন্ধ্যা সাড়ে ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি