মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নগরীর ঢুলিপাড়ায় যুবতীর আত্নহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৬

img-single_19367Aa

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ঢুলিপাড়া ঈদগাহ সংলগ্ন এক বাড়িতে শান্তা (২৬) নামের এক যুবতী ফাসিঁতে ঝুলে আত্নহত্যা করেছে বলে জানা গেছে।

বুধবার (১৬ মার্চ) দুপুর পৌণে ২ টায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

নিহত শান্তার বাড়ি মহানগরীর পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, নিহত শান্তা ওই এলাকার ইয়াছিন মিয়ার বাড়ির মেসে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। তার সাথে তার কোন আতœীয় এ কক্ষে থাকতো কি না জানা যায়নি। আজ সকাল থেকে শান্তা তার ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজন জানালা ভেঙ্গে শান্তাকে ঘরের সিলিংয়ের সাথে ফাসিঁতে ঝুলতে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সামসুজ্জামান দুপুর পৌণে ২ টায়  জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি আতœহত্যা।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি