শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে যাত্রীর হাতে অটোরিক্সা চালক খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০১৬

KHUN
বেলাল হোসাইন,চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ভাড়া নিয়ে তর্কাতর্কির জের ধরে যাত্রীর হাতে অটোরিক্সা চালক মানিক মিয়া (২৫) খুন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ৭ টায় উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারিপাড়া গ্রামের মমতাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভাড়া নিয়ে দুয়েক জন যাত্রীর সাথে চালক মানিকের কথা কাটাকাটির এক পর্যায়ে যাত্রী চালকের শার্টের কলারে ধরে মারপিট করে । ওই সময় ঘটনাস্থলে মানিকের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি