স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভার্টের পাশ থেকে সোহাগী (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত সোহাগী কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা ইয়ার হোসেনের মেয়ে। ইয়ার হোসেন ময়নামতি সেনানিবাস এলাকায় অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। দুই ভাই এক বোনের মধ্যে সোহাগী মেঝো।
জানা গেছে, সোহাগী সোমবার বিকেলে অলিপুরে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনানিবাসের কালা পানির ট্যাংকি সংলগ্ন কালভার্টের পাশে সোহাগীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহ নগ্ন অবস্থায় কালভার্টের পাশে ঝোপঝাড়ের ভেতর পড়েছিলো। নাক দিয়ে রক্ত ঝরছিলো। মোবাইল ফোনটিও পড়েছিল পাশে। পরে সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (সামসুজ্জামান) বাংলানিউজকে জানান, কিভাবে মৃত্যু হয়েছে জানিনা।


















































