শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে আতংকে আছেন ভাড়াটিয়া আয়েশার পরিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৬

22894-576x392ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে আতংকে আছেন আয়েশা জামান ও পরিবার। কুমিল্লা কান্দির পাড় ঝাউতলা জাহানারা টাওয়ার ৭ম তলা স্বামী শফিকুল ইসলাম ভূইয়াসহ থাকছেন ভাড়া বাসায় ফাতেমা।

দীর্ঘ ৮ মাস পূর্বে ৭-ডি ফ্ল্যাটটিতে আসার পর থেকে বিভিন্ন ধরণের সমস্যার সম্মূখীন হচ্ছে এই পরিবারটি। গত ১৫ মার্চ ১৬ইং ফাতেমা জামান যখন বাসা থেকে বের হয়ে বিশ্বরোড চক্ষু হাসপাতাল যাওয়ার পথে গাড়ি চলা অবস্থা হঠাৎ গাড়ির চাকার শব্দ শোনা যায়।
পরে গাড়ি থেকে নেমে দেখা যায় ফাতেমার গাড়ির ৪টি চাকার নাট- বল্টু ডিলে করে রাখা হয়, তার মধ্যে বা দিকের একটি চাকা বেশি ডিলে ছিল, ফাতেমা হত্যার উদ্দেশ্যে এই কাজটি কে বা কাহারা করেছে তাহা তিনি জানেন না, পরে এ বিষয়টি ফ্লাটে ফিরে ভবনটির সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা মো: হাফিজসহ কয়েকজনকে অবহিত করা হলে ফাতেমাকে আশ্বস্ত করে বলেন আমরা বিষয়টা ক্ষতিয়ে দেখব।

এবিষয়ে ফতেমার সাথে কথা বল্লে তিনি বলেন, গত শুক্রবার আমি সকাল ফ্লাটের পার্কিংয়ে দাড়িয়ে কেয়ারটেকার মোকসেদের সাথে কথা বলা অবস্থায় ঐ ফ্লাটের সভাপতি মো: হাফিজ,পি,ডি,পির কর্মরত গাড়ির চালক মনির (২৫) আমার সাথে অহেতু কথা বলতে আসলে আমি তাকে তার কাজে যাওয়ার কথা বলি, কিন্তু সে আমার উপর হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাকে অশালীন গালমন্দ করে এবং দেখে নেবে বলে হুমকী দেয়। এতে আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি, একের পর এক ঘটনা ঘটাতে চেষ্টা করছে। এবিষয় আমি গত ১৯ মার্চ ২০১৬ইং কুমিল্লা কোতোয়ালী থানায় জীবনের নিরপত্তা চেয়ে একটি সাধারণ ডায়রী করি। যার জিডি নং-১০৩৫। এবিষয় কান্দির পাড় পুলিশ ফাড়ি ইনর্চাজ সামসুউদ্দিন সাংবাদিকদের জানান, আমি জিডির কপি হাতে পেয়েছি এই বিষয়ে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি