স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার আর্দশ উপজেলায় ‘প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন” শীর্ষক সচেতনতামূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) সকাল ৯ টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আওতায় পরিপ্রেক্ষিতের সহযোগী প্রতিষ্ঠান “ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড” এর উদ্যোগে কুমিল্লা সদর হাসপাতাল প্রশিক্ষণ ভবনে এ সচেতনতামূলক পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়।
এ সচেতনতামূলক পরামর্শ সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা খাতুন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিপ্রেক্ষিতের কুমিল্লা জেলার সমন্বয়ক ও কুমিল্লা প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা খাতুন বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়, তারা সম্মানের পাত্র। তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। তাদের শরীরের স্বাস্থ্যের প্রতি আমাদের সর্বাধিক নজর দিতে হবে। তাদের প্রতি আমাদের সবার যতœশীল হতে হবে।
এ সচেতনতামূলক পরামর্শ সভাটিতে আরো উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক আব্দুল মতিন, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল, কুমিল্লা ফয়সল হাসপাতালের ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিনিধি আশিকুর রহমান সোহেল, কুমিল্লা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, চ্যানেল নাইনের প্রতিনিধি তারিকুল ইসলাম শিবলী, সেবা সংবাদের নির্বাহী সম্পাদক এইচ এম মহিউদ্দিন, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মোঃ আলাউদ্দিন ও শাহ ইমরান, মিলেনিয়াম টিভির কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, দৈনিক কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার আশিকুর রহমান আশিক, শীর্ষ নিউজের প্রতিনিধি রেজাউল করিম রাসেল, পূর্বাশা বিডি টোয়েন্টি ফোরের ডেস্ক ইনচার্জ সালমা আক্তার চৈতি, দৈনিক ডাক প্রতিদিন ও প্রিয় ডট কমের প্রতিনিধি অমিত মজুমদার, সাপ্তাহিক সীমান্ত সংবাদের সহ-সম্পাদক জানে আলম দুলালসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রবীণদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এই কার্যক্রমটি হাতে নিয়েছে। এই কার্যক্রমের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগন প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কার্যকলাপে উদ্যোগী ও সচেতন হবে। দেশব্যাপী ‘প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন শীর্ষক সচেতনতামূলক প্রচারণার দায়িত্ব পেয়েছে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড।


















































