স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৮ মার্চ) বিকেলে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম জয়নাব বেগম এ আদেশ দেন।
এরআগে তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মনজুর আলমের তনুর মরদেহ পুনঃময়নাতদন্তের আবেদন করেন।
ডিবির ওসি মনজুর আলম জানান, মামলার তদন্তের স্বার্থে পুনরায় ময়নাতদন্ত করা প্রয়োজন। আদালত কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন।
গত ২০ মার্চ রাতে তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে ওইদিন রাতেই কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


















































