শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৬

7_75572
ডেস্ক রিপোর্টঃ

যাত্রাবাড়ী থানায় নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। একই সাথে বিচারক আগামী ২৭ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামীদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, মারুফ কামাল খান সোহেল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর শরাফত আলী, হাবিবুন নবী খান সোহেল ও অন্যান্যরা ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি