স্টাফ রিপোর্টার ঃ
মহাসচিবের দায়িত্ব পেয়েই কারাগারে যেতে হল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তাকে পল্টন থানার নাশকতার দুই মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. গোলাম নবী জামিন আবেদন শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সকালে অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার কথা জানান।























































