রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নেইমারহীন ব্রাজিল বাঁচল আলভেজ নৈপুণ্যে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৬

2016_03_30_10_58_19_UJubBU80F2MQwo9XCrUERpN2YpDYRo_original

স্পোর্টস ডেস্ক:

ম্যাচের প্রায় অন্তিমলগ্ন। গড়িয়েছে ৭৯ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের মাঠে তখনও ব্রাজিল পিছিয়ে ২-০ গোলে। এ সময়ে কে ধরবেন সেলেকাওদের হাল? চমক জাগিয়ানা কিছু করার মতো নেইমার যে দলে নেই। তার ওপর ব্রাজিল অধিনায়কের পরিবর্তে স্কোয়াডে জায়গা পাওয়া ১৯ বছর বয়সী সান্তোস তারকা গ্যাব্রেইল বারবাসোও নেই একাদশে। ফর্মহীনতায় ভুগতে থাকা হাল্ক খুব একটা পেরে উঠছেন না। প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাকে রুখে দিচ্ছে।

৫৬ মিনিটে ফার্নান্দিনহোর বদলি হিসেবে মাঠে নামা অস্কারও প্রতিপক্ষ শিবিরের ভিত নাড়িয়ে দিতে পারছেন না। উইলিয়ান তো ডি-বক্সের ভেতরে এসে তালগোল পাঁকিয়ে ফেলছেন। এতেই বোঝা যাচ্ছিল, নেইমারের ওপর ব্রাজিলের আক্রমণভাগ কতটা নির্ভরশীল। ম্যাচের ৭৯ মিনিটে ব্রাজিলের ত্রতা হয়ে দেখা দেন রিকার্ডো অলিভিয়েরা। ৩৫ বছর বয়সী সান্তোস এই স্ট্রাইকার সফরকারী সেলেকাওদের ব্যবধান কমান। দুর্দান্ত এক শটে প্যারাগুয়ের জাল কাঁপান তিনি (২-১)।

ম্যাচের ৮০ মিনিটের মাথায় অলিভিয়েরাকে তুলে নেন কোচ কার্লোস দুঙ্গা। আরেকটি চমক উপহার দিতেই হয়তো সান্তোস তারকার বদলি হিসেবে নামান জোনাসকে। কিন্তু জোনাসও থাকলেন নিজের ছায়া হয়ে। ম্যাচের নির্ধারিত সময় শেষ, ব্রাজিল পিছিয়ে ১ গোলের ব্যবধানে। কী আর করার? গোল করার দায়িত্বটা নিজ কাঁধে তুলে নিলেন ব্রাজিলের ডিফেন্ডার থেকে স্ট্রাইকার বনে যাওয়া দানি আলভেজ। ম্যাচের ৯২তম মিনিটে ডান প্রান্ত থেকে উইলিয়ানের পাস ধরে প্যারাগুয়ের জাল কাঁপান তিনি।

আর তাতে শুরুতে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলের ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুঙ্গার দল। পাশাপাশি বার্সেলোনা তারকা আলভেজ নৈপুণ্যে নিশ্চিত পরাজয় থেকে বেঁচে যায় নেইমারহীন ব্রাজিল। ঝুলিতে অন্তত একটি পয়েন্ট তো জমা হলো!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি