সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » বাড়াপাড়া ইউপিতে কেন্দ্র দখল ও ব্যাপক ভোট কারচুপির অভিযোগ, বিএনপির ভোট বর্জন


বাড়াপাড়া ইউপিতে কেন্দ্র দখল ও ব্যাপক ভোট কারচুপির অভিযোগ, বিএনপির ভোট বর্জন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৩.২০১৬

DSC_7808
স্টাফ রিপোর্টার ঃ

 কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাড়াপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রায় কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। প্রত্যেকটি কেন্দ্রেই বহিরাগত সন্ত্রাসীদের দেখা গেছে।  বিএনপির প্রার্থীর এজেন্টদের মারধর, বের করে দেয়াসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। এছাড়া ছনগাও সরকারি প্রাথিমিক বিদ্যালয়ে একাধিক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এদিকে কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে ইউনিয়নের লালমাই স্টেশন সংলগ্ন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের মেরে বের করে দিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এছাড়া তার চার এজেন্টকে ‍কুপিয়ে জখম  করা হয়েছে। তাই কর্মীদের জীবনের নিরাপত্তায় তিনি নির্বাচন বর্জন করছেন। আমি সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছি। আ’লীগ তাদের পরাজয় নিশ্চিত জেনে  ভোটের শুরুতেই প্রত্যেকটি কেন্দ্রে বহিরাগত সন্ত্রাসী এনে জড়ো করে আমার এজেন্ট, সমর্থকদের মারধর করে বের করে দিয়েছে। আমার কাছে আমার ভোটার ও সমর্থকদের জীবনের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা জনগণের ভোটের মাধ্যমে নয়, অস্ত্রের মাধ্যমে জয়ী হতে চায়। তাই আমি ও সাধারণ জনগনের জীবনের নিরাপত্তার কারনে নির্বাচন বর্জন করলাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি