বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌয়ারা ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৩.২০১৬

DSC_7860
স্টাফ রিপোর্টারঃ

 কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এ টি এম ইদ্রিস ভোট বর্জন করেছেন।

 বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা সোয়া ১১টায় ইউনিয়নের বামিশা বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলীয় মনোনয়ন না পেলেও জনগণের সমর্থন আমার পক্ষে থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু আওয়ামী লীগের দলীয় প্রার্থীর লোকজন সকালেই ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে। তারা কেন্দ্র দখল করে জাল ভো‍ট দিচ্ছে। তাই তিনি নির্বাজন বর্জন করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি