শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউপি নির্বাচনে কুমিল্লায় ৮টি আ’লীগ, ৫টিতে বিএনপি বিজয়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৬

 

স্টাফ রিপোর্টারঃ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার ৮টিতে আ’লীগ, ৫টিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এদিকে বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নে দুটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় এ ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

সদর দক্ষিণ উপজেলার ৫টি ইউনিয়নেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। যদিও এই ইউনিয়নগুলোতে বিএনপি মনোনীত প্রার্থীরা ভোটকারচুপির অভিযোগ এনে সকালেই নির্বাচন বর্জন করেন।

এ উপজেলায় জোড়কানন পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হাসমত উল্লাহ হাসু, জোড়কানন পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হারিছ মিয়া, বারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিম আহমেদ, চৌয়ারা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ও পেরুল দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এজিএম সফিকুর রহমান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বরুড়া উপজেলায় ৫টি ইউনিয়নে বিএনপি ও ৩টিতে আ’লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন । একটির ফলাফল স্থগিত রয়েছে।

এ উপজেলায় পয়ালগাছা ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী মোঃ মাহিন উদ্দিন, আগানগর ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, ভবানীপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক, ঝলম ইউনিয়নে আ’লীগ প্রার্থী নুরুল ইসলাম, আদ্রা ইউনিয়নে বিএনপি প্রার্থী ফজলুল হক, লক্ষীপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম, খোশবাস (উত্তর) ইউনিয়নে আ’লীগ প্রার্থী নাজমুল হাসান ও আড্ডা ইউনিয়নে বিএনপি প্রার্থী জাফর উল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি