শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদর হাসপাতালে “বিশ্ব অটিজম সচেতনতা দিবস” উপলক্ষে আলোচনা সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৬

স্টাফ রিপোর্টারঃ

আজ ২রা এপ্রিল ২০১৬- বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ বারের বিশ্ব সচেতনতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ”অটিজম লক্ষ্য ২০৩০ ঃ স্নায়ু বিকাশের ভিন্নতার একীভূত সমাধান”। এই বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কুমিল্লা জেনারেল হাসপাতালস্থ প্রশিক্ষণ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান  এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ( মেডিসিন)  ডাঃ মোঃ আবুল কালাম আজাদ(মুরাদ)  । আলোচনায় অংশ গ্রহন করেন ডাঃ আতোয়ার রহমান, জুনিয়র কনসালটেন্ট(এ্যানেসথেসিয়া), ডাঃ রায়হানা সুলতানা, জুনিয়র কনসালটেন্ট(গাইনী এন্ড অবসঃ), ডাঃ মোঃ হারুণ অর রশিদ, সিনিয়র কনসালটেন্ট(ইএনটি), জেনারেল হাসপাতাল, কুমিল্লা। বক্তাগণ অটিজম কি, লক্ষণ সমূহ এবং করণীয় বিষয়ে বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন। উক্ত আলোচনা সভায় জেনারেল হাসপাতালের অন্যান্য কনসালটেন্ট, ডাক্তার, নার্স এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতি মহোদয় অটিজম সচেতনতা বিষয়ে আমাদের সকলকে যার যার ক্ষেত্র থেকে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান। সভাপতি মহোদয় আরো বলেন সিভিল সার্জন অফিস ও জেনারেল হাসপাতালের প্রবেশ দ্বারে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য বিষয় ”অটিজম লক্ষ্য ২০৩০ ঃ স্নায়ু বিকাশের ভিন্নতার একীভূত সমাধান” সম্বলিত ব্যানার স্থাপন করা হইয়াছে এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ ও জেনারেল হাসপাতাল প্রাঙ্গল এবং বহিঃ ও আন্তঃ বিভাগ সমূহে নীল বাতি দ্বারা সুসজ্জিতকরন কার্যক্রম চালু করা হইয়াছে যাহা ৩ দিন ব্যাপি অব্যাহত থাকিবে।
পরিশেষে সভাপতি মহোদয় আলোচনা সভায় অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানাইয়া সভার সমাপ্তি ঘোষণা করেন। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন ডাঃ মোঃ সাহাদাত হোসেন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফি, কুমিল্লা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি